SIR-শুনানিতে কবি জয় গোস্বামী
‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো তাঁকেও (SIR) লাইনে দাঁড় করাত’! অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ।
কবিতাও সন্দেহভাজন! এবার SIR শুনানিতে জয় গোস্বামী (Joy Goswami)। বিজেপি-ইসির অপদার্থতায় ক্ষুব্ধ বাংলা। SIR-এর নামে নাগরিকত্ব যাচাইয়ের ফরমায়েশে এবার শুনানিতে ডেকে পাঠানো হল স্বনামধন্য কবি জয় গোস্বামীকে (Indian poet and novelist)। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের মুখে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা। কটাক্ষ করে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলেও, এই ব্যবস্থায় তাঁকেও লাইনে দাঁড় করিয়ে পরিচয় প্রমাণ করতে হত।
সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি এই চরম অবমাননা আসলে ক্ষমতার দম্ভ আর প্রশাসনিক অপদার্থতারই নগ্ন প্রকাশ, এমনটাই মত রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের (Renowned Bengali poet Joy Goswami summoned for SIR hearing)।
SIR-এর নামে যে প্রক্রিয়া চলছে, তা যে নাগরিকদের সম্মান ও মর্যাদাকে তুচ্ছ করে দেখছে, কবি -কে শুনানিতে ডাকার ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ।












