Haryana village reports: হরিয়ানায় দূষিত জল খেয়ে ১৫ দিনে ১২ মৃত্যু
ইন্দোর, গুজরাতের পরে হরিয়ানা (Haryana village reports)। দূষিত জল পান করে গত ১৫ দিনে ১২ জনের মৃত্যু। হরিয়ানার পালওয়াল জেলার চায়ানাসা গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃতদের মধ্যে পাঁচ জন স্কুলপড়ুয়া রয়েছে। জলের ১০৭টি নমুনার মধ্যে ২৩টির গুণগত মান খারাপ। ব্যাকটেরিয়া মিলেছে (Haryana village reports)। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের কর্তারা জলের কয়েকটি নমুনায় হেপাটাইটিস বি ও সি ভাইরাস পেয়েছেন।












