Ranjit Mallick: অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সংবর্ধনার পাশাপাশি তুলে দিলেন রাজ্য সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড ও মুখ্যমন্ত্রীর চিঠি
সুমিত দে, কলকাতা: অভিনেতা (Ranjit Mallick) রঞ্জিত মল্লিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্য বিনিময় করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাতে অভিনেতাকে সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হয় রাজ্য সরকারের গত ১৫ বছরের কাজের হিসাব—উন্নয়নের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’।

এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লেখা একটি চিঠিও রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) হাতে তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা ও সার্বিক অগ্রগতির কথা ওই রিপোর্ট কার্ডে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।এই সৌজন্য সাক্ষাতে রাজ্য ও সংস্কৃতি জগতের পারস্পরিক সম্পর্ক, বাংলার শিল্প-সংস্কৃতির অগ্রগতি এবং সমাজে শিল্পীদের ভূমিকা নিয়েও আলোচনা হয় বলে দলীয় সূত্রে খবর।

• Yeison Jimenez Dies: বিমান বিধ্বস্তে জনপ্রিয় সংগীতশিল্পী নিহত











