এবার ‘DON 3’ থেকে সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি

শো-বিজ - প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬, রাত ৮:৫৬
1767537173357

DON 3 নিয়ে যেন বিতর্কের অন্ত নেই। প্রায়দিনই কিছু না কিছু খবর প্রকাশ্যে আসছে। প্রথমে খবর আসল একঝাঁক তারকাকে উক্ত সিনেমায় দেখা যাবে। তারপর লিড রোলে অর্থাৎ ডনের চরিত্রে রণবীর সিং-কে টিজারে দেখার পর থেকে তেলেবেগুনে জ্বলে ওঠে সিনেপ্রেমীরা। সেই সময় ড্যামেজ কন্ট্রোলে নামেন পরিচালক Farhan Akhtar।  চিরে ভেজেনি।

তবে সম্প্রতি খবর আসে DON 3 সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন Ranveer Singh, তারপরে Kiara Advani । এখন শোনা যাচ্ছে সিনেমা থেকে বেরিয়ে গেছেন Vikrant Massey। ইতিমধ্যেই তার জায়গায় অভিনেতা রজত বেদিকে কাস্ট  করেছেন ফারহান।

সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিনেতা  Rajat Bedi-কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচনা করছেন ফারহান আখতার। বলা বাহুল্য, গত বছর রজত বেদি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘The Ba***ds of Bollywood ‘ দিয়ে ফিরে এসেছেন।

Header 974 695774355f28c

সংশ্লিষ্ট বিষয়ে রজত এবং পরিচালকের মধ্যে  আলোচনা পর্যন্ত হয়েছে। তবে এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে ফারহান আখতার পরিচালিত সিনেমাটি নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

২০০৬ সালে ফারহান আখতারের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ ছবিতে ‘ডন’-এর ভূমিকায় দারুণ দাপট দেখিয়েছিলেন শাহরুখ খান। ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ দিয়েও বাজিমাত করেছিলেন তিনি।

Scroll to Top