Shilpa Shetty:বেঙ্গালুরুর পর মুম্বইয়ের রেস্তরাঁয় আয়কর হানা

শো-বিজ - প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১১

বিপদ যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী Shilpa Shetty -র। বেঙ্গালুরুর পর এবার অভিনেত্রীর মুম্বইয়ের রেস্তরাঁয় আয়কর হানা।

বিগত কয়েক মাসে একাধিকবার আইনি সমস্যায় জড়িয়েছেন এই অভিনেত্রী। এবার একপ্রকার বাধ্য হয়েই মুখ খুললেন শিল্পা শেট্টি (shilpa shetty)।

পর্নকাণ্ডের পর মাসখানেক আগে ৬০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়েছেন শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা (Mumbai EOW Adds Cheating Charge Against Shilpa Shetty & Raj Kundra in ₹60-Crore Fraud Case )। শুধু তাই নয়, লুক আউট নোটিশ জারি হওয়ায় আদালতের নির্দেশে বাতিল হয়েছে তারকা-দম্পতির বিদেশ ট্যুরও। এবার সাধের রেস্তরাঁর জন্য আবার কাঠগড়ায় অভিনেত্রী।

জানা গেছে, মঙ্গলবার অভিনেত্রীর বাস্তিয়ান রেস্তরাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে বেঙ্গালুরু পুলিশ। অভিযোগ, নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত রেস্তোরাঁ খোলা ছিল। সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা অমান্য করে কেন তা খোলা রাখা হল।

কেন বাস্তিয়ান কর্তৃপক্ষ গভীর রাত পর্যন্ত খদ্দেরদের পার্টি করার অনুমতি দিল? সেই প্রেক্ষিতেই কর্ণাটকের পুলিশি আইনের ১০৩ ধারার অধীনে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় বেঙ্গালুরুতে। এমনকী আটক করা হয় রেস্তরাঁর ম্যানেজারকেও। ঘটনার ১ দিন কাটতে না কাটতেই বুধবার মুম্বইয়ের দাদর এলাকার বাস্তিয়ান রেস্তরাঁয় আয়কর বিভাগের তরফে তল্লাশি চালানো হয়। জানা যাচ্ছে, ৬০ কোটির আইনি কেলেঙ্কারির জেরেই এদিন আয়কর হানার মুখে পড়তে হয় এই সেলেব রেস্তরাঁকে (Actress Shilpa Shetty’s restaurant booked for breaching operating hours)।

Scroll to Top