Hema Malini: সানির মধ্যে ধর্মেন্দ্রর ছায়া দেখতে পায়: সৎ মা হেমা মালিনী
কিংবদন্তি ধর্মেন্দ্রর মৃত্যুর পর নাকি দুই পরিবারের মধ্যে ফাটল ধরেছে। বেড়েছে দূরত্ব। গুঞ্জন, দেওল পরিবারের সঙ্গে অভিনেতার (Hema Malini) দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর দূরত্ব প্রকট হয়েছে। শুধু তাই নয়, অভিনেতার জন্য আয়োজিত মুম্বাইয়ের স্মরণসভায় নাকি হেমাকে ডাকা পর্যন্ত হয়নি (The Complicated Deol Family Dynamic)। একদিকে দুই পরিবারের দূরত্বের খবর ছড়িয়ে পড়েছে অন্যদিকে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৎ ছেলেদের নিয়ে ভিন্ন মন্তব্য করতে শোনা গেল অভিনেত্রীর মুখ থেকে।
সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা জানিয়েছিলেন, সানি ও ববি— দুজনেই খুব ভালো ছেলে। তবে সানির মধ্যে ধর্মেন্দ্রর ছায়া দেখতে পাওয়া যায়। তবে ববিকে নিয়ে তেমন কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেছিলেন, সানি আসলে ওর বাবার মতো। একেবারে ধরমজির ছায়া। হাঁটাচলা, কথাবার্তা ও ব্যবহার— সবই। ও সবাইকে আগলে রাখে। খুব ভালো ছেলে। এছাড়া দুই পরিবারের মধ্যে বাইরে থেকে যতটা দূরত্ব মনে হয়, অন্দরের সমীকরণ তেমনটি নয়।
বলা বাহুল্য, (Dharmendra married Prakash Kaur in 1954 and Hema Malini in 1980) অভিনেতার দুই পক্ষে পরিবারের ছয় সন্তান— সানি দেওল (Sunny Deol), ববি দেওল (bobby deol) ও তাদের দুই বোন। অন্যদিকে রয়েছেন হেমা মালিনীর (Hema Malini) দুই মেয়ে ঈশা দেওল ও অহনা দেওল।
ভাইবোন হলেও গত চার দশক ধরে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেছেন সানি-ববি এবং ঈশা-অহনা (Esha Deol and Ahana Deol)। ‘গদর ২’ সিনেমার কারণে নাকি দুই পরিবারের মধ্যে দূরত্ব কিছুটা লাঘব হয়েছিল। যদিও এখন নাকি আবার ছাড়া ছাড়া দুই পরিবার।
অন্যদিকে হেমার মেয়ে ঈশা বড় দাদার প্রসঙ্গে বলেন, আমাদের অনেক উপহার দেয়। বিদেশে ঘুরতে গেলে দাদার সঙ্গে সময় কাটাই। আমার বাহারি সব জুতার কেনার আবদার সানি দাদা মেটায়। ববি ছোট তাই বড় দাদাই সব আবদার মেটায়।












