সংকটে Rajpal Yadav, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সবাই

শো-বিজ - প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, মধ্যরাত ১২:২৬
hgd9nvn4 rajpal

‘হাঙ্গামা’, ‘গরম মশালা’, ‘চুপ চুপ কে’, ‘মালামাল উইকলি’, ‘ফির হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’র মতো বহু হিন্দি ছবিতে কৌতুকাভিনেতা হিসাবে অভিনয় করে বহু প্রশংসা কুড়িয়েছেন Rajpal Yadav। তবে এবার সিনেমার জন্য না ভিন্ন কিছু কারণে শিরোনামে তিনি।

৯ কোটির চেক বাউন্স মামলায় Rajpal Yadav- এর ঠিকানা আপাতত তিহাড় জেল। মামলাটি ২০১০ সালের। রাজপাল যাদব তাঁর পরিচালিত ‘আতা পাতা লাপাতা” চলচ্চিত্রের জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। যার ফলে অভিনেতা অর্থ সংকটে পড়েন। তাছাড়া, ব্যাঙ্কে টাকার অভাবে তাঁর চেকটি বাউন্স হয়ে যায়। দীর্ঘদিন ধরে কাজ না থাকায় বকেয়া টাকা শোধ করতে পারেন নি তিনি। ফলস্বরূপ গত বৃহস্পতিবারই আত্মসমর্পণ করেন তিনি। উক্ত সময়ে কাতর কণ্ঠে বলিউড অভিনেতা জানিয়েছিলেন, আমার কোনও বন্ধু নেই, যে বকেয়া টাকা মেটাবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। প্রশ্ন ওঠে স্বার্থপরতা নিয়ে। এই পরিস্থিতিতে আগেই রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন, সোনু সুদ। যা আলোড়ন সৃষ্টি করে। এবার, কৌতুকশিল্পীর পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন, মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব (Rao Inderjeet Singh Yadav)। রাজপাল যাদবকে ১.১ কোটি আর্থিক সাহায্য করতে চান তিনি বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

রাজপালকে টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন ছোট পর্দায় গুরমিত চৌধুরী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতো। রাজপাল যাদবের এহেন খবর শুনে কষ্ট লাগলো। আসুন আমরা সবাই মিলে তাঁকে সাহায্যের হাত বাড়িতে দি। তাহলে যত দ্রুত সম্ভব আমরা তাঁকে জেলমুক্ত করতে পারব।

রাজপালের আপ্তসহায়ক গোল্ডি জানিয়েছেন, বলিউডের বেশ কয়েকজন তারকা ইতিমধ্যেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খান, অজয় দেবগন ও বরুণ ধবন। এছাড়া সোনু সুদ, ডেভিড ধবনও সাহায্যের হাত বাড়িয়েছেন। কথা হয়েছে তাঁর সঙ্গে। এছাড়াও বহু রাজনীতিবিদ সহ শুভাকাঙ্খীরা সাহায্যের জন্য খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি।

Scroll to Top