Dhanush-Mrunal Thakur: বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ-ম্রুণাল
প্রেমের গুঞ্জন ছিল (Dhanush- Mrunal Thakur)। এবার বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ-ম্রুণাল। এমনই খবর ছড়িয়ে পড়েছে বি টাউনে। দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন ছিল । শুরুতে বিষয়টি নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিলেও সময়ের সঙ্গে সঙ্গে তা যেন সত্যি রূপে ধরা দিচ্ছে নেটিজেনদের কাছে।এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিয়ের খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হচ্ছে, চুপিচুপি বিয়ের পথে হাঁটতে চলেছেন এই তারকা যুগল। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই চার হাত এক হতে পারে Dhanush-Mrunal Thakur।
গুঞ্জন মোতাবেক, আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুর। সেখানে একটি বিলাসবহুল প্রাসাদে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।












