ট্রাম্পের প্রতি বিরক্ত , যুক্তরাষ্ট্র ছাড়ছেন Kristen Stewart

শো-বিজ - প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, মধ্যরাত ১২:০৪
ট্রাম্পের প্রতি বিরক্ত , যুক্তরাষ্ট্র ছাড়ছেন Kristen Stewart

ট্রাম্পের জ্বালায় অস্থির অভিনেত্রী (Kristen Stewart)। শীঘ্রই ছাড়ছেন যুক্তরাষ্ট্র। কথা হচ্ছে ক্রিস্টেন স্টুয়ার্টের। মাত্র ১২ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করছেন । তবে এবার বোধ হয় সে অধ্যায় শেষ হতে চলেছে। সম্প্রতি এ অভিনেত্রী  ঘোষণা দিয়েছেন, খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র ছাড়বেন তিনি। হলিউডে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ইউরোপীয় সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

SIR in Kantaberia: স্যার-এর ষড়যন্ত্রের শিকার ‘কাঁটাবেড়িয়া’   

জানান, এই সিদ্ধান্ত সহজ না। তবে আমি মার্কিন প্রেসিডেন্টের ওপর বিরক্ত।  সম্প্রতি দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে Kristen Stewart বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’

ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ওই সময় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীর বিপক্ষে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। সেই থেকে একাধিকবার অন্তর্জালে ও প্রকাশ্যে পরস্পরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন উভয়ে।  ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমার শুটিংও যুক্তরাষ্ট্রে করেননি অভিনেত্রী, করেছেন লাটভিয়াতে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে ইউরোপে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

Scroll to Top