Aishwarya Rai-Abhishek Bachchan: নতুন বছরে নিউইয়র্কে একান্তে ঐশ্বরিয়া-অভিষেক

শো-বিজ - প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:২৭
aishwarya rai and abhishek bachchan poses with a fan 1767257173290 16 9

ডিভোর্সের জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে নতুন বছরে একান্তে সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক (Aishwarya Rai-Abhishek Bachchan)। বলা বাহুল্য, কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।

তবে সব জল্পনায় জল ঢেলে নিউ ইয়র্কে ঘুরতে দেখা গেল যুগলকে। নতুন বছরের শুরুতে নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। সঙ্গে রয়েছে তাদের কন্যা আরাধ্যা বচ্চনও (Aishwarya Rai-Abhishek Bachchan Ring In New Year 2026 With Daughter Aaradhya In New York)।

বিদেশের মাটিতে বচ্চন দম্পতির এই একান্ত যাপনের ছবি সোস্যাল সাইটে ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু হয়। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই দম্পতি।

তবে নিউইয়র্কের কনকনে ঠাণ্ডায় শীতকালীন পোশাকে এই দম্পতিকে দেখে চিনে ফেলেন এক অনুরাগী। তাঁর সঙ্গেই সেলফিতে ধরা দেন অভিষেক ও ঐশ্বরিয়া (Aishwarya and Abhishek are happily posing with a fan)। গত ডিসেম্বরেই মুম্বই বিমানবন্দর থেকে তাঁদের বিদেশে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।এবার সেই সফরের একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসায় স্বস্তিতে ভক্তরা।

দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জন তাঁদের ১৪ বছরের কন্যা আরাধ্যার কানে পৌঁছেছে কি না, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিষেক। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আরাধ্যা অত্যন্ত পরিণত মনের মেয়ে। তাঁর কথায়, ‘আশা করি ও এসবের কিছুই জানে না (she does not have a phone and hopes that she is not aware of any such rumour)।

ওর মা (ঐশ্বরিয়া) ওকে দারুণভাবে বড় করে তুলেছে। ও এখনো ফোন ব্যবহার করে না। বন্ধুদের ওর সঙ্গে কথা বলতে হলে ওর মায়ের ফোনেই ফোন করতে হয়। এই সিদ্ধান্তটা আমরা অনেক বছর আগেই নিয়েছিলাম।’

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি ১৮ বছর ধরে বলিউডের অন্যতম শক্তিশালী স্তম্ভ।

 

Scroll to Top