Abhishek-Aishwarya: নতুন বছরের ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বই ফিরলেন অভিষেক-ঐশ্বর্য 

শো-বিজ - প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৩
1500x900 1996752 screenshot 2026 01 05 at 83621 pm

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই নতুন বছর উদ্‌যাপনের পর একসঙ্গে মুম্বাই ফিরলেন বলিউড অভিনেতা (Abhishek-Aishwarya) অভিষেক , অভিনেত্রী ঐশ্বর্য রাই ও তাদের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। এদিন মুম্বই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারকা দম্পতি। যে কারণে নতুন করে শোবিজ পাড়ায় আলোচনারও জন্ম দিয়েছেন Abhishek-Aishwarya।

বেশ কয়েক বছর ধরে বলিউডের অন্দরে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। আর তা বারবার নস্যাৎ করে দিয়েছেন তারকা-দম্পতি। নতুন বছরেও তার ব্যতিক্রম হল না। পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক বচ্চন। সেখানে নিরিবিলি সময় কাটান দম্পতি। নববর্ষ উদযাপন করেন।

এদিকে কর্ম ব্যস্ততা আর কোলাহল থেকে নিজেদের একটু সরিয়ে নিয়ে পরিবারকে বরাবরই গুরুত্ব দিয়েছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য। ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যাকে সব সময় কাছাকাছি রাখতেই দেখা যায় এ নায়িকাকে।

বলা বাহুল্য, গত ডিসেম্বরেই মুম্বই এয়ারপোর্টে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। বিদেশে ছুটি কাটাতে যাওয়ার আগে শেষবার একসঙ্গে দেখা দিয়েছিলেন তাঁরা। তাঁদের সেই এয়ারপোর্ট লুকের ছবি ও ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০০০ সালে অভিষেক ও ঐশ্বর্যর প্রথম সাক্ষাৎ। তাঁরা একসঙ্গে অভিনয় করেন ‘গুরু’ ও ‘ধুম ২’ ছবিতে। দুই পারিবারের ইচ্ছাতেই ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত এ তারকা জুটি। বিয়ের চার বছর পর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। দীর্ঘ দাম্পত্যে রাই সুন্দরী ও জুনিয়র বচ্চনকে ঘিরে বারবার দানা বেঁধেছে সংসার ভাঙার গুঞ্জন। প্রতিবারই তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকে দূরেই থেকেছেন। সামনের দিনগুলোতে এমনই পারিবারিক সুখে সময় কাটুক বলিউড এ তারকা জুটির— এমন প্রত্যাশা নেটিজেনদের।

Scroll to Top