Lion King Actress dies শরীরে একাধিক ছুরিকাঘাত, উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ

শো-বিজ - প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১১
image 1766630813690 1 2025 12 85e46d3cec988653297a7450a9318612

শরীরে ধারাল অস্ত্রের কোপ। উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ। গ্রেফতার প্রেমিক। বলা বাহুল্য, ব্রডওয়ের জনপ্রিয় নাটক ‘দ্য লায়ন কিং’ (the lion king)-এ ছোটবেলার নালার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন Imani Smith । এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদন জগতে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, নিউ জার্সির এডিসন শহরের একটি বাড়িতে ছুরিকাঘাতের ফলে মৃত্যু হয়েছে ইমানির।
পুলিশের প্রাথমিক অনুমাণ, অভিনেত্রীকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিনেত্রীর প্রেমিক Jordan D. Jackson-Small কে গ্রেফতার করা হয়েছে।

সরকারি অফিস প্রাপ্ত তথ্য অনুযায়ী,  গত ২১ ডিসেম্বর এডিসন শহরের একটি আবাসন থেকে ৯১১ নাম্বারে ডায়াল করা হয়। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গুরুতর জখম অবস্থায় ইমানি দিয়া স্মিথকে উদ্ধার করা হয়। তাঁর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। দ্রুত তাঁকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Robert Wood Johnson University Hospital)। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

প্রসিকিউটর অফিসের একটি বিবৃতিতে বলা হয়েছে, “স্মিথ এবং জ্যাকসন-স্মল আগে থেকেই একে অপরের পরিচিত ছিলেন। সুতরাং এটি কোনও আকস্মিক বা উদ্দেশ্যহীন সহিংসতা ছিল না (Smith and Jackson-Small knew each other prior to the incident; thus, it was not a random act of violence)।”

ইমানির অকাল প্রয়াণে ভেঙে পড়েন তাঁর মাসি কীরা হেলপার (Kira Helper)। তিনি সোস্যাল সাইটে এই সংক্রান্ত একটি পোস্ট করেন । লেখেন, ইমানির একটি প্রাণচঞ্চল, মিশুখে মেয়ে ছিলেন (Former child actress Imani Smith) ।

তার সামনে পুরো একটা জীবন পড়ে ছিল। অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ। সে ছিল একাধারে চমৎকার অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। ডিজনি’র ‘লায়ন কিং’-এ ইয়াং নালার চরিত্রে তাঁর অভিনয় বিশ্বজুড়ে খ্যাত (Imani Smith, known for playing Young Nala in Disney’s popular ‘The Lion King’)।   পুলিশের পক্ষ থেকে এই মামলার আরও তদন্ত চালানো হচ্ছে।

Scroll to Top