Welcome To The Jungle Teaser: এবার মস্তির ঠিকানা সোজা জঙ্গল! ৩০ জন তারকা নিয়ে হাজির ‘ওয়েলকাম টু দ্যা জাঙ্গল’-এর পাগলামি

শো-বিজ - প্রকাশিত: ১৫ মে ২০২৬, রাত ১১:৩৭
Welcome To The Jungle Teaser: এবার মস্তির ঠিকানা সোজা জঙ্গল! ৩০ জন তারকা নিয়ে হাজির ‘ওয়েলকাম টু দ্যা জাঙ্গল’-এর পাগলামি
খিলাড়ি যখন জঙ্গলের রাজা, তখন বিনোদন হবে ডাবল! তৈরি তো মিউজিক্যাল রাইডের জন্য?

Welcome To The Jungle Teaser- বলিউডের কমেডি দুনিয়ার সবচেয়ে বড় ‘পাগলাগারদ’ এবার সোজা জঙ্গলে শিফট করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এসে গেছে মোস্ট অ্যাওয়েটেড ফ্র্যাঞ্চাইজির নতুন ধামাকা—‘ওয়েলকাম টু দ্যা জাঙ্গল’-এর টিজার। আর শুক্রবার নির্মাতারা এই টিজারটি রিলিজ করতেই নেটপাড়ায় রীতিমতো হাসির সুনামি বয়ে গেছে।

টিজার দেখে যা বোঝা যাচ্ছে, একদল খ্যাপাটে মানুষ বড় অঙ্কের মালকড়ি অর্থাৎ মোটা টাকার খোঁজার মিশনে কিংবা কোনো অদ্ভুত চক্করে পড়ে ঘন জঙ্গলে ঢুকে পড়েছে। আর সেখানে যাওয়ার পর তাদের যা দশা হয়েছে, তা দেখে দর্শক এখনই পেটে খিল ধরাতে বাধ্য। খোদ খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে লিখেছেন, ‘পাগলামি, হাসি আর বিশৃঙ্খলার নতুন অধ্যায়ে সবাইকে স্বাগতম।’

​আহমেদ খান পরিচালিত এই সিনেমায় পরিচালক একা-দুজনকে নিয়ে রিস্ক নেননি, একেবারে ৩০ জনের বেশি শিল্পীর আস্ত একটা ফৌজ নামিয়ে দিয়েছেন (Welcome To The Jungle Teaser)। পুরোনো চাল যে ভাতে বাড়ে, তা প্রমাণ করতে এই জঙ্গল সাফারিতে হাজির আছেন অক্ষয় কুমার আর পরেশ রাওয়াল। তাদের সেই চেনা কমেডি টাইমিং আর স্ক্রিন প্রেজেন্স টিজারেই জমে ক্ষীর। তাদের সাথে যোগ দিয়েছেন বলিউডের দুই হেভিওয়েট আন্না আর যোগ্গু দাদা, অর্থাৎ সুনীল শেঠি ও জ্যাকি শ্রফ। জঙ্গল কাঁপাতে তাদের সোয়্যাগ আর ডায়ালগ ডেলিভারি দেখার জন্য দর্শক মুখিয়ে থাকবে। সিনেমার গ্ল্যামার কোশেন্ট একেবারে আকাশে তুলতে হাজির হয়েছেন রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি ও জ্যাকুলিন ফার্নান্দেজ। জঙ্গলের ধুলোবালির মধ্যেও এদের গ্ল্যামারাস উপস্থিতি দারুণ টুইস্ট এনেছে। আর যেখানে আরশাদ ওয়ার্সি, রাজপাল যাদব ও জনি লিভারের মতো মূর্তিদের পা পড়ে, সেখানে হাসির বিস্ফোরণ হওয়াটা তো স্রেফ সময়ের অপেক্ষা। টিজারের আজব সব পরিস্থিতিতে এদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সিনেমা হলে পপকর্ন ওড়ার দিন আসছে।

​তবে সবকিছু দারুণ হলেও একটা জায়গায় গিয়ে মনটা খচখচ করছে। ২০০৭ সালের প্রথম ‘ওয়েলকাম’ সিনেমার জান, আমাদের সবার প্রিয় ‘মজনু ভাই’ আর ‘উদয় শেঠি’-কে এবার কিন্তু এই জঙ্গলে দেখা যাবে না। অনিল কাপুর ও নানা পাটেকরের সেই আইকনিক ব্রোম্যান্স মিস করবেন সবাই, তবে নতুন পল্টন সেই খামতি কতটা মেটাতে পারে সেটাই এখন দেখার বিষয়।

​সিনেমার রিভিউ তো হলো, এবার আসি আসল তথ্যে যা মিস করলে চলবেই না। গান শুনে কোমর দোলানোর জন্য আগামী ১৮ মে প্রকাশ করা হবে এই সিনেমার ধামাকাদার টাইটেল সং। আর গান শুনে প্র্যাকটিস করার পর, আসল ছবিটা দেখতে আপনাকে হলের টিকিট কাটতে হবে আগামী ২৬ জুন। এই দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চরম হেক্টিক এই জঙ্গল সাফারি। তাই পপকর্নের টাকা জমিয়ে রাখুন, কারণ এই গরমে থিয়েটারে হাসির ঝড় উঠতে চলেছে।

Scroll to Top