TVK Vijay election results 4 may: তামিলনাড়ুতে থালাপতি-ঝড়: প্রথম নির্বাচনেই রাজসিংহাসনের পথে বিজয়!

শো-বিজ - প্রকাশিত: ৪ মে ২০২৬, রাত ৮:০০
PTI05 04 2026 000428B 0 1777902331463 1777902341273

TVK Vijay election results 4 may- রুপোলি পর্দার ‘থালাপতি’ এবার রাজনীতির ময়দানেও আসল ‘মাস্টার’। ২০২৪ সালে দল গঠন করে যে যাত্রার সূচনা করেছিলেন বিজয়, ২০২৬-এর বিধানসভা নির্বাচনেই তা পূর্ণতা পাওয়ার পথে। তামিলনাড়ুর রাজনীতির চেনা সমীকরণ ওলটপালট করে দিয়ে এখন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁর দল তামিলাগা ভেটরি কাজাগম (TVK)।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ইতিমধ্যেই ১০৬টি আসনে দাপটের সাথে এগিয়ে রয়েছে। বলা বাহুল্য, সে রাজ্যেসরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার ছোঁয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র (TVK Vijay election results 4 may)।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন বিজয় রাজনৈতিক দল ঘোষণা করেন, তখন থেকেই তাঁর লক্ষ্য ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। লোকসভা নির্বাচনে অংশ না নিয়ে তিনি নিজেকে এবং নিজের সংগঠনকে তৈরি করেছিলেন শুধুমাত্র এই বিধানসভা নির্বাচনের জন্য। আজ সেই ধৈর্যের ফল হাতেনাতে পাচ্ছেন দক্ষিণী এই সুপারস্টার। ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক মহীরুহদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বিজয়ের এই নতুন শক্তি। এককভাবেই ১১৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে এগোচ্ছে টিভিকে, যা তামিল রাজনীতির ইতিহাসে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।

বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুই আসনেই তিনি জয়ের একেবারে দ্বারপ্রান্তে। পর্দার নায়ক থেকে বাস্তবের জননায়ক হওয়ার এই লড়াইয়ে বিজয় এখন পর্যন্ত অপরাজেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর মানুষ দীর্ঘদিন ধরে যে বিকল্প রাজনীতির খোঁজ করছিলেন, থালাপতি বিজয় সেই অভাব পূরণ করতে পেরেছেন। শেষ মুহূর্তের গণনা পর্যন্ত এই উত্তেজনা বজায় থাকবে ঠিকই, তবে বর্তমান পরিসংখ্যান বলছে সবকিছু ঠিক থাকলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন স্বয়ং থালাপতি বিজয়।

Scroll to Top