Siddiqullah Chowdhury- র কনভয়ে ধাক্কা, রক্তাক্ত শিশু
Road Accident At Rejinagar: এত বড় একটা ঘটনা ঘটল কিন্তু মন্ত্রী (Siddiqullah Chowdhury) দেখা করতে আসার প্রয়োজন মনে করেননি
গ্রন্থাগারমন্ত্রী Siddiqullah Chowdhury-র কনভয়ের ধাক্কায় গুরতর আহত চার বছরের শিশু। শনিবার দুপুরে রেজিনগর থানার কাশীপুর গ্রামে ঘটনাটি ঘটে। রেজিনগর থেকে সর্বাঙ্গপুর যাওয়ার রাস্তায় মূলত দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেজিনগর থানার পুলিশ। জানা গেছে, এদিন একটা অনুষ্ঠানে যোগ দিতে সে জেলায় গিয়েছিলেন মন্ত্রী।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতিতে যাওয়ার সময় পাইলট কারটি চার বছরের আলামিন শেখকে ধাক্কা মারে। শিশুটি জখম হয়। দুর্ঘটনার পরে এক পুলিশকর্মী গাড়ি থেকে নেমেছিলেন। কিন্তু ওই গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান। এতে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন এবং ওই পুলিশকর্মীকে আটকে রাখে। তবে আহত ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘ধাক্কা মারার পরে চালককে দাঁড়ান দাঁড়ান বলে ছুটে যাই আমি। কিন্তু উনি গাড়ি থামাননি। উল্টে গাড়ি দ্রুত গতিতে পালিয়ে যায়।এত বড় একটা ঘটনা ঘটল কিন্তু মন্ত্রী (Siddiqullah Chowdhury) দেখা করতে আসার প্রয়োজন মনে করেননি। তাই ওই গাড়িতে থাকা এক পুলিশকর্মীকে আমরা আটকে রাখি। মন্ত্রী এলে তাঁকে ছেড়ে দেওয়ার কথা বলি আমরা। কিন্তু পুলিশ লাঠি উঁচিয়ে এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে হঠিয়ে দেয়।












