Assam train accident: অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু  

ভারত - প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৪

লাইনচ্যুত বহু কামরা

1920 rupak ghosh dsc8717

মর্মান্তিক দুর্ঘটনা অসমে (Assam train accident)। রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) ধাক্কায় ৮ হাতির মৃত্যু (Elephants Killed)। গুরুতর আহত একটি শাবক। লাইনচ্যুত বহু কামরা। তবে অক্ষত অবস্থায় রয়েছেন যাত্রীরা। তবে দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাত ২টো ১৭ মিনিটে অসমের হোজাই জেলায় দুর্ঘটনাটি ঘটে (Assam train accident) । ট্রেনটি মিজোরামের সাইরাং থেকে দিল্লি যাচ্ছিল। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। তবে এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি, ওই পালে কমবেশি ১১-১২টি হাতি ছিল (Elephants Killed)। ট্র্যাকে হাতির পাল দেখতে পেয়ে লোকো পাইলট জরুরি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনটি সোজা হাতির পালে ধাক্কা মারে।

ঘটনার পরপরই দুর্ঘটনা মোকাবিলার জন্য রিলিফ ট্রেন এবং ঊর্ধ্বতন রেল আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়।

গুয়াহাটি রেল স্টেশনে একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। গুয়াহাটি রেল স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল-০৩৬১-২৭৩১৬২১ / ২৭৩১৬২২ / ২৭৩১৬২৩

Railway has issued helpline numbers at the Guwahati Railway Station:-

0361-2731621

0361-2731622

0361-2731623

Scroll to Top