Mofakkerul Islam: আইনজীবী মোফাক্কেরুলকে গ্রেফতার করল পুলিশ

ভারত - প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, সকাল ১০:৫০

মোথাবাড়ির ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত

FB IMG 1775193594882

মোথাবাড়ি ঘটনাকান্ডে গ্রেফতার আইনজীবী Mofakkerul Islam। বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হয়েছেন Mofakkerul Islam। কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ (NIA)-কে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন বলে জানা গিয়েছে।  যদিও এই তথ্য খারিজ করে দিয়েছেন খোদ আইনজীবী। পেশায় আইনজীবী ইটাহারের বাসিন্দা মোফাক্কেরুলকে বাগডোগরা বিমানবন্দর থেকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ।

যদিও আইনজীবীর এই গ্রেফতারিকে অন্যায় ভাবে করা হয়েছে বলে মত একাংশের। দাবি, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের আটকে থাকার সঙ্গে মোফাক্কারুলের বক্তব্য এবং বক্তব্যের স্থানের কোনো সম্পর্ক নেই।  একাংশের ভাষ্যে মোফাক্কারুল বক্তব্য দিয়েছিলেন সুজাপুর বিধানসভার অন্তর্গত ডাঙার কাছে আলসিফা হাসপাতালের সামনে জাতীয় সড়ক ১২ এর উপরে। এখানে সকাল থেকেই অহিংসভাবে আন্দোলন চলছিল। এই জমায়েত এবং আন্দোলন থেকে কোনো বিচারককে আটকে রাখা হয়নি। ডাঙা থেকে প্রায় ২০ কিমি দূরে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি বিডিও অফিসের সামনে অন্য একটি জমায়েত হচ্ছিল। সেখানে বিচারকদের আটকে পড়ার কথা শোনা গেছে। মোথাবাড়ির সেই জমায়েতে মোফাক্কারুলকে যেতে বা বক্তব্য দিতে শোনা যায়নি।

মোফাক্কারুল ইসলাম যে জমায়েতে বক্তব্য দিয়েছেন সেই একই জমায়েতে মোফাক্কারুলের বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগে জমায়েত এবং আন্দোলনকে সমর্থন করে বক্তব্য দিতে দেখা গেছে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন মহাশয়াকে। কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকেও একই জমায়েতে গিয়ে জমায়েত ও আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে এবং আধিকারিকদের সঙ্গে উত্যক্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। সবটাই সামাজিকমাধ্যমে আছে।

সকাল থেকে জাতীয় সড়কের উপর চলমান সুজাপুরের আন্দোলন হঠাতে মধ্যস্ততা করেছিলেন মোফাক্কারুল ইসলাম। এডিএম এবং তার মধ্যস্ততায় আন্দোলনে বিরতি হয়। জমায়েতে সাবিনা, হান্নানরা গিয়ে বক্তব্য দিলেও সেই জমায়েত তুলে দেওয়ার কথা বলেননি বা তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করেননি। যে ব্যক্তি জমায়েত তুলে দেওয়ার জন্য মধ্যস্থতা করলেন, জমায়েত তুলে দিতে সাহায্য করলেন তাকে গ্রেফতার করা হল!

বিশেষজ্ঞদের মতে, বিজেপির আইটি সেল মোফাক্কারুলের গ্রেফতারির দাবি জানাচ্ছিল। তারপর শাসক দল তৃণমূল কংগ্রেসও একই সুরে সুর মিলিয়ে মোফাক্কারুলের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করেছে। বিষয়টা খুব স্পষ্ট।

Scroll to Top