Earthquake in Uluberia: ভূমিকম্পে কাঁপল উলুবেড়িয়া

ভারত - প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:৪৫
earthquack 1 1

জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল উলুবেড়িয়া সহ সংলগ্ন গ্রাম (Earthquake in Uluberia)। শুক্রবার গোটা রাজ্যের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে। একটানা দীর্ঘক্ষণ ধরে কম্পন টের পেয়েছেন বহু মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৪.৯ বলে জানা যাচ্ছে।

কেঁপে ওঠে উলুবেড়িয়ার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম কাঁটাবেড়িয়াও। পা থেকে মাটি সরে যাওয়ার অনুভূতি হয়। নড়ে ওঠে বহুতল। আতঙ্কে বাইরে বেড়িয়ে আসেন স্থানীয়রা।

জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

Scroll to Top