Iran warship dock: ইরানের যুদ্ধজাহাজকে কোচি বন্দরে আশ্রয় দিল ভারত

ভারত - প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, মধ্যরাত ২:৩৫
LZJ75VRSFVNY3LFX4QCE4Q3DNY

ভারত মহাসাগরের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক চাঞ্চল্যকর কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিল নয়াদিল্লি (Iran warship dock )। আমেরিকার সাবমেরিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ ধ্বংস হওয়ার রেশ কাটতে না কাটতেই, ইরানের অপর একটি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস লাভান’-কে কেরালার কোচি বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত সরকার(Iran warship dock)।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ‘রাইসিনা ডায়লগ প্রোগ্রাম’-এ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮শে ফেব্রুয়ারি ইরান তাদের এই যুদ্ধজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে জরুরি ভিত্তিতে আশ্রয়ের অনুরোধ জানায়। মানবিক ও কূটনৈতিক সম্পর্কের খাতিরে ভারত দ্রুত সাড়া দিয়ে ১লা মার্চ জাহাজটিকে বন্দরে প্রবেশের অনুমতি দেয়। বর্তমানে জাহাজটির ১৮৩ জন ক্রু সদস্য কোচিতে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ মার্কিন টর্পেডো হামলায় ‘আইআরআইএস দেনা’ ডুবে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সূত্র মারফত জানা গেছে, ভারত সরকার আগেই ‘দেনা’ জাহাজটিকেও নিরাপদ আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল, যদিও তেহরানের পক্ষ থেকে তখন কোনও সাড়া পাওয়া যায়নি।

বিশাখাপত্তনমে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬’-এ অংশ নিতে এসেই এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে ইরানি নৌবহর। এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Scroll to Top