Madhyamik: মাধ্যমিক ২০২৬ এর খুঁটিনাটি নিয়ে অনুসন্ধান সোসাইটির অনুষ্ঠান

ভারত - প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, দুপুর ১:২৫
IMG 20260112 WA0016

আগামী দুই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে madhyamik পরীক্ষা। অপেক্ষার আর কয়েকটা দিন মাএ। উক্ত দিনটিকে সামনে রেখে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছে অনুসন্ধান সোসাইটি। আজ রাত ৯ টার সময় উক্ত অনলাইন আলাপচারিতার আয়োজন করা হয়েছে।

“ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না” যুগাবতার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁর সেই দৃঢ় প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে আসন্ন মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য আজ এক অনলাইন আলাপচারিতার আয়োজন করেছে অনুসন্ধান সোসাইটি।

ছাত্র-ছাত্রীদের শেষ মুহূর্তের প্রয়োজনের কথা ভেবে উপস্থিত থাকবেন বহু শিক্ষক – শিক্ষিকা।  ইতিমধ্যেই অভিভাবকেরা বহু প্রশ্ন পাঠিয়েছেন তাদের সমীক্ষে। যেমন, টেস্টে ছোট ছোট ভুল করে আসা, এছাড়া মক টেস্ট-এর উত্তরপত্রে, বাংলায় রচনা বা ইতিহাসের বড় প্রশ্নে পূর্ণমান কোনওভাবেই আনতে পারছে না কেন, কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্নের বিভিন্ন বইয়ের ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাচ্ছে, কোনটা লিখবে ইত্যাদি। জানতে চাইছেন এরকম পরিস্থিতিতে কী করবে তাদের সন্তানেরা।

IMG 20260112 WA0016

অভিজ্ঞ শিক্ষকেরা আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন অনুষ্ঠানের প্রথম পর্বে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থাকবে অভিভাবকদের জন্য। জীবনের প্রথম বড় এবং বোর্ড পরীক্ষায় সন্তানদের পাশে কেমন ভাবে থাকবেন– এ নিয়ে বলবেন অভিজ্ঞ শিক্ষক ও মনোবিদগণ। সন্তানের জন্য পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত ঘুম, বাড়ির পরিবেশ, ইতিবাচক কথাবার্তা, সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা, অন্যের সঙ্গে তুলনা না করা, প্রয়োজনীয় কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নম্বর, পেন-পেন্সিল ইত্যাদি রেডি করে দেওয়ার মতো ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন তাঁরা।

অনলাইনে অনুসন্ধান সোসাইটি পরিচালিত এদিনের অনুষ্ঠান মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বলে জানিয়েছেন অভিজ্ঞ শিক্ষকমহল (madhyamik 2026)।

আসন্ন মাধ্যমিকের জন্য এই অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক ড. পার্থ কর্মকার, দিব্য গোপাল ঘটক, ড. শশাঙ্ক শেখর মন্ডল, বিশিষ্ট মনোবিদ ঈশিতা সান্যাল প্রমূখ।

 

অনুষ্ঠানে যুক্ত হওয়ার zoom লিঙ্ক —

https://us06web.zoom.us/j/86962698898?pwd=75gmQ3l3asabdfBXSfwwzps2b4zbb4.1 

Meeting ID: 869 6269 8898

Passcode: 13012026

Scroll to Top