Amit Shah: দু’দিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

ভারত - প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩২
ANI 20251218101920

দু’দিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বছরের শেষলগ্নে রাজ্যে আসছেন বিজেপির এই শীর্ষ নেতা (Union Home Minister Amit Shah to visit West Bengal on December 29-30)। জানা যাচ্ছে, রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করতেই এখানে আসছেন তিনি বলেই খবর।

আসন্ন বিধানসভা নির্বাচন (upcoming West Bengal Assembly elections)। একদিকে এসআইআর (SIR)নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি অন্যদিকে বাবরি মসজিদ (BABRI MOSQUE)। সব মিলিয়ে গরম আবহাওয়া।

এই আবহেই ইতিমধ্যেই জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি (BJP)সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়েই বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা।

কবে আসবেন অমিত শাহ (amit shah)? সূত্র মারফত খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ২৯-৩০ তারিখ বাংলায় আসবেন তিনি।

Scroll to Top