West Bengal Bangla Academy: শুরু হল পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাহিত্য উৎসব

ভারত - প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬, রাত ১০:০৬
IMG 20260109 WA0033

নন্দন চত্বরের ‘একতারা মুক্তমঞ্চে’ শুরু হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ (West Bengal Bangla Academy)। প্রথম দিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছিলেন কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, কবি সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, শ্রীজাত, আবুল বাশার, সুধাংশুশেখর দে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন ২০২৪ এবং ২০২৫-এর সাহিত্য ও সম্পাদনার বিভিন্ন ক্ষেত্রে কৃতীজনেদের বাংলা আকাদেমি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেয়েছেন গৌতম দত্ত, অমৃতা ভট্টাচার্য, অরুণাভ রাহারায়, অর্ণব সাহা, গৌরব চক্রবর্তী, মৌমিতা, তৃপ্তি মান্ত্রা, অনুরাধা কুণ্ডা, গৌতম মিত্র, মোস্তাক আহমেদ প্রমুখ। ‘সহজিয়া’ গ্রুপের লোকসংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রত্যেকবছরের মতোই কয়েকশ লিটল ম্যাগাজিন এই মেলায় অংশ নেয় (West Bengal Bangla Academy)। ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্বে বাংলা আকাদেমি, অবনীন্দ্র সভাঘর, জীবনানন্দ সভাঘর ও মূল মুক্তমঞ্চ জুড়ে কবিতা পাঠ, গল্প পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করবেন কয়েকশ কবি, লেখক ও সম্পাদক।

Scroll to Top