Mamata Banerjee Protest 30May: ভোট পরবর্তী অশান্তির বিরুদ্ধে পথে মমতা, ধর্মতলায় একদিনের অবস্থান বিক্ষোভে তৃণমূল সুপ্রিমো

ভারত - প্রকাশিত: ৩০ মে ২০২৬, মধ্যরাত ১২:৩২

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আগামী ২ জুন রানি রাসমনি রোডে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ইনসাইড খবর

Mamata Banerjee Protest 30May- ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এই প্রথম রাজপথে নামতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় নেতা কর্মীদের আক্রান্ত ওহ খুনের ঘটনার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। বলা বাহুল্য, সদ্য সমাপ্ত নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে মাত্র ৮০টিতে জয়ী হয়েছে তৃণমূল। এই ফলাফলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ‘ভোট লুট’-এর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, অন্তত ৫০টি আসনে কারচুপি করে বিজেপি (BJP) জিতেছে। তারপর ভোটে ভরাডুবির পর দলের ভেতরেও ভাঙন ও অসন্তোষের সুর শোনা যাচ্ছে। তাই কর্মীদের মনোবল বাড়াতে এবং প্রতিবাদের ভাষায় সরকারকে চাপে রাখতে এবার সরাসরি পথে নামছেন দলনেত্রী (Mamata Banerjee Protest 30May)।

​ভোট পরবর্তী হিংসা (Post-poll violence), তৃণমূল কর্মীদের ওপর হামলা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর (Central agencies) অতিসক্রিয়তার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী ২ জুন রানি রাসমনি রোডে সারাদিন অবস্থান বিক্ষোভে (Sit-in demonstration) বসার পরিকল্পনা রয়েছে তাঁর। এই কর্মসূচির অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এটি অনুমোদিত হলে ভোটের পর এটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড় কোনও আন্দোলন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) একই সঙ্গে সক্রিয় হয়েছেন। শনিবার তিনি আক্রান্ত নেতা-কর্মীদের সঙ্গে দেখা করবেন। দলের হারানো জনসমর্থন পুনরুদ্ধার করতে এবং রাজনৈতিক চাপ তৈরি করতে এই আন্দোলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Scroll to Top