PM Modi called Netanyahu: নেতানিয়াহুকে ফোন মোদির

ভারত - প্রকাশিত: ২ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৮
modi netanyahu meeting

মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাতের আবহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi called Netanyahu)।

রবিবার মধ্যরাতে দুই দেশের প্রধানের মধ্যে কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয়। একইসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন মোদি (PM Modi called Netanyahu)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

ফোনালাপে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা তাকে জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু কমান্ডার নিহত হন।

Scroll to Top