‘Board Of Peace’- তে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

ভারত - প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, মধ্যরাত ২:১১
1280px Modi and Trump at UN HQ

পাকিস্তানের পর এবার গাজার Board Of Peace – এর সদস্য হতে ভারতকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধপরবর্তী প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

 

‘Board Of Peace’ আসলে কী?

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তদারকি করবে।  ট্রাম্প এই বোর্ডে যোগ দিতে ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ পাঠিয়েছেন।

বোর্ডের খসড়া অনুযায়ী, কোনো দেশ যদি তিন বছরের বেশি সময় এই বোর্ডে প্রভাব ধরে রাখতে চায়, তবে তাকে অন্তত ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার নগদ অনুদান দিতে হবে। এই অর্থ গাজার পুনর্গঠনে ব্যয় করা হবে।

Scroll to Top