রাজ্যে SIR আতঙ্কে মৃত্যু মুসলিম বৃদ্ধার
ফের SIR আতঙ্কে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে, কোচবিহারের শীতলকুচির নলগ্রামে। মৃতের নাম ছাপিয়া খাতুন বিবি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য নোটিশ আসে ছাপিয়া খাতুন বিবির কাছে। পরিবারের সদস্যদের দাবি, ওই নোটিশ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। উদ্বেগের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হয়েছে তাঁর। নোটিশ পাওয়ার পর থেকে অনেক বোঝানো হলেও, উদ্বেগ কমাতে পারেনি বৃদ্ধা। অস্থির হয়ে পড়েন। শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
প্রসঙ্গত, রাজ্যে ক্রমেই লম্বা হচ্ছে SIR আতঙ্কের মৃতের সংখ্যা। অসমর্থিত সূত্র জানিয়েছে, এই নিয়ে এখনও পর্য্ন্ত ১৩০ জনের মতো মানুষ sir এর বলি হয়েছে।












