Israel on high alert: ইরানি হামলার আশঙ্কায় ইসরাইলে হাই এলার্ট

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২০
image 1770790595395

আমেরিকা ও ইরানের মধ্যে (Israel on high alert) ক্রমবর্ধমান উত্তজনা বর্তমানে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। জেনেভায় পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এই অবস্থায় সম্ভাব্য ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরাইল জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।

ইতিমধ্যেই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী তাদের অত্যাধুনিক অ্যারো এবং ডেভিডস স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে। তেল আবিব আশঙ্কা করছে, মার্কিন বাহিনী যদি ইরানে আগে হামলা চালায়, তবে তেহরান সরাসরি ইসরাইলের জনবহুল শহরগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করবে (Israel on high alert)।

এই প্রেক্ষিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি সামরিক কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি আয়াতুল্লাহর শাসিত প্রশাসন ইসরাইলে হামলার ভুল করে, তবে তাদের এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে যা তাদের কল্পনারও বাইরে।

ইসরাইলি গোয়েন্দা সংস্থার মতে, ইরানের কাছে বর্তমানে প্রায় দুই থেকে তিন হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে।

Scroll to Top