Goodbye Lei Lei, Xiao Xiao: পান্ডাশূন্য হচ্ছে জাপান

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, মধ্যরাত ২:৪৭
75647902 604

৫৩ বছর পর পান্ডাশূন্য দেশ হচ্ছে জাপান (Goodbye Lei Lei, Xiao Xiao)। দেশটির মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রাণী হাসিমুখের কালো-সাদা দৈত্য পান্ডা। সেই পান্ডাকে ঘিরে দেশজুড়ে যে আনন্দ, ভিড় আর আবেগের দীর্ঘ ইতিহাস ছিল। তাতে এবার সমাপ্তি টানতে চলেছে। প্রায় ৫৩ বছর পর প্রথমবারের মতো পান্ডাশূন্য হতে চলেছে জাপান।

টোকিওর ঐতিহ্যবাহী উয়েনো চিড়িয়া-খানার জনপ্রিয় যমজ পান্ডা শাও শাও ও লেই লেই (Goodbye Lei Lei, Xiao Xiao) নিজ দেশ চিনে ফিরে যাচ্ছে। রবিবার টোকিও মহানগর সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালে উয়েনো চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই যমজ পান্ডা খুব অল্প সময়েই জাপানের মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তবে জন্ম ও লালন-পালন জাপানে হলেও তারা চিনের সঙ্গে করা ঋণচুক্তির শর্ত অনুযায়ী চার বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তাদের ফিরিয়ে দিতে হবে।

টোকিও মহানগর কর্তৃপক্ষ জানায়, আজ ছিল পান্ডা দুটির জনসাধারণের জন্য শেষ প্রদর্শনের দিন। এরপরই তারা চিনের উদ্দেশে রওনা দেবে।

এর আগে পান্ডা যমজের বাবা-মা শিন শিন ও রি রি-কেও ২০১১ সালে প্রজনন গবেষণার জন্য চিন থেকে জাপানে আনা হয়েছিল। সেই মিশন শেষ হওয়ায় গত বছর তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়। ফলে শাও শাও ও লেই লেই ফিরে গেলে জাপানে আর কোনো পান্ডা থাকবে না। যা প্রায় অর্ধশতাব্দীর মধ্যে এই প্রথম।

 

Scroll to Top