Railway Stations: বিশ্বের ৫ টি সুন্দর রেলস্টেশন 

আন্তর্জাতিক - প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৪

যেগুলোর নৈসর্গিক দৃশ্য সবাইকে হাতছানি দিয়ে ডাকে

Daniel Mennerich flickr

রেলস্টেশনের (railway stations) কথা উঠলে এখনও নাক উঁচু করেন অনেকেই। আজও অনেকের মনেই অপরিষ্কার একটি স্থানের ছবি ভেসে ওঠে। তবে সময় বদলেছে। আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য এখন অনেকেই এই পথ বেছে নিচ্ছেন। শুধু দেশ না বিদেশের মাটিতেও রেলের রমরমা।

বিভিন্ন দেশের রেলস্টেশনগুলির ভোল অনেকটাই বদলেছে। প্রতিবছর বিশ্বের সেরা রেলস্টেশনের তালিকা করে স্থাপত্যবিষয়ক ওয়েবসাইট প্রিক্স ভেরাসেইলিস (world’s most beautiful railway stations)। পাঠকদের জন্য বিশ্বের সবচেয়ে সুন্দর রেলস্টেশনের তথ্য নিচে তুলে ধরা হল।

1 Gadigal Station © Aaron Hargreaves 800x534 1
Gadigal Station, Sydney, Australia

          _Gadigal Station_

সবচেয়ে দৃষ্টিনন্দন রেলস্টেশনের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার গ্যাডিগেল রেলস্টেশন । এটি সিডনিতে অবস্থিত। স্টেশনের নান্দনিক ও অন্দরসজ্জা স্টেশনটির সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলেছে। একেবারে নৈসর্গিক। স্টেশনটির প্রবেশদ্বারেই রয়েছে বিশাল একটি শিল্পকর্ম। এটি প্রাচীন রেলওয়ে টানেলের অনুপ্রেরণায় তৈরি। শিল্পকর্মটি তৈরিতে প্রাণবন্ত মোজাইকের টাইলস ব্যবহার করা হয়েছে। স্টেশনের দেয়ালে সারি সারি লাইট। যা স্টেশনটিকে আরও সুন্দর করে তুলেছে। জানা গেছে,

গ্যাডিগাল নামের স্থানীয় জনগোষ্ঠীর নামে স্টেশনটির নাম রাখা হয়েছে। তারা মূলত এই ভূমির অধিবাসী ছিলেন। তাদের নামে স্টেশনের নামকরণ করে শহরের ইতিহাসের প্রতি সম্মান জানানো হয়েছে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay প্রধানমন্ত্রীকে নরেন্দ্র ‘বাজপেয়ী’ সম্বোধন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সংসদে হাসির রোল 

 

2 Baiyun Station © Yang Min mintwow 800x534 1
Baiyun Station, Guangzhou, China

              _Baiyun Station_

এই খাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে চিন। দেশটির গুয়াংজু শহরের বাইয়ুন রেলস্টেশনের সাজসজ্জা তাক লাগানো। এর নকশাকার জাপানের স্থাপত্যপ্রতিষ্ঠান নিক্কেন সেকেই। ব্যস্ততম বাণিজ্যিক এলাকার স্টেশন হলেও ওপরে অনেক খোলা জায়গা রাখা হয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ কাচ। এর মাধ্যমে দিনের আলোর সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করা হয়েছে। কয়েক তলাবিশিষ্ট এই রেলস্টেশনে বিপণিতান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। বৃত্তাকার আকৃতির স্টেশনের প্রতিটি তলায় রয়েছে ওয়াকওয়ে। ওয়াকওয়ের এক পাশ গাছপালা দিয়ে সাজানো। যা একধরনের ত্রিমাত্রিক পার্কের অনুভূতি দেয়।

image 1762779587762
KAFD Station, Riyadh, Saudi Arabia

                _KAFD Station_

বিশ্বের সুন্দর রেলস্টেশনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সউদি আরবের রাজধানী রিয়াদের কেএএফডি রেলস্টেশন। রিয়াদের বাদশাহ আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) এই স্টেশনের অবস্থান। স্টেশনের নকশায় আধুনিক সুযোগ–সুবিধার সঙ্গে প্রকৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে। যা স্টেশনটিকে বিশ্বের অন্যতম সুন্দর তালিকায় নথিভুক্ত করেছে। স্টেশনটির ঢেউখেলানো ছাদ মরুভূমিতে বালুর ঢিবিকে স্মরণ করিয়ে দেয়। এটি বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় পরিবহনব্যবস্থার একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

 

image 1762779459237
Villejuif Gustave Roussy Station           

_Villejuif–Gustave Roussy Station_

প্যারিসের ভিল্যজুইফ–গুস্তাভ রুসি রেলস্টেশন বিশ্বের অন্যতম শীর্ষ রেলস্টেশনের একটি। এর নকশা করেছেন ডমিনিক পেরো। স্টেশনটি দেখলে আলো ও প্রতিবিম্বের অভিনব খেলা চোখে পড়ে। এই স্টেশনের ভিন্ন ধরনের স্থাপত্যকৌশল যাত্রীদের মুগ্ধ করে। স্টেশনটিতে ৭০ মিটার প্রশস্ত কাচের ছাদ রয়েছে। যা বাতাস ও প্রাকৃতিক আলোকে ৫০ মিটার নিচে অবস্থিত ভূগর্ভস্থ প্ল্যাটফর্মে পৌঁছে দেয়।

Tokyo STA Marunouchi Entrance 2023
tokyo railway station

     _Tokyo Railway Station_

জাপানে বেশ কিছু সুন্দর রেলস্টেশন রয়েছে। যা ঐতিহ্যবাহী স্থাপত্য ও আধুনিক শৈলীর সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। তার মধ্যে টোকিও স্টেশন অন্যতম। এটি চিয়োদার মারুনৌচি এলাকায় অবস্থিত। এটি জাপানের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন এবং টোকিওর প্রধান আন্তনগর রেল টার্মিনাল। স্টেশনের পশ্চিম পাশে মূল ফটকটি ইটের তৈরি। ১৯১৪ সালে স্টেশনটি চালু হওয়ার পর থেকে টিকে আছে।

 

Scroll to Top