হঠাৎ অসুস্থ Sonia Gandhi, ভর্তি দিল্লির হাসপাতালে

শীর্ষ খবর - প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫
PTI02 26 2026 000556B 0 1774376486867 1774376511178

ফের হাসপাতালে Sonia Gandhi। শ্বাসকষ্ট নিয়ে হঠাৎ অসুস্থ বোধ করায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছে। পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কা ।

হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনও সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন Sonia Gandhi।

Scroll to Top