Ayatollah Ali Khamenei killed: খামেনি শাহাদতের পর বিভাজিত ইরানি সমাজ
ইসরাইলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শাহাদত বরণ করেছেন (Ayatollah Ali Khamenei killed)। এদিকে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উৎকন্ঠা প্রকাশ করেছে ইরানি সমাজর একাংশ।
জনমনের আবহ এখন নানা অনুভূতির জটিল মিশ্রণ। ইরানের সামাজিক বুননে স্পষ্ট এক মেরুকরণ দেখা যাচ্ছে। সমাজের একটি অংশ বিদ্যমান রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষে দৃঢ় অবস্থানে (Ayatollah Ali Khamenei killed)।
রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানসহ দেশের বিভিন্ন শহর—যেমন মাশহাদ ও কোমে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমেছেন। অন্যদিকে সমাজের আরেকটি অংশে রয়েছে স্পষ্ট অসন্তোষ। সব মিলিয়ে সমাজকে এখন তিনটি শিবিরে ভাগ করে দেখা যায়। একদল সরাসরি সরকারপন্থী। আরেকদল বর্তমান রেজিমের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তুষ্ট নয়। মাঝখানে রয়েছে একটি গ্রে এরিয়া বা ধূসর অঞ্চল—যারা না পুরোপুরি সমর্থক, না সরাসরি বিরোধী।











