Eid al-Fitr 2026: ঈদ- উল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৯
eid al fitr moroccan breakfast

চলতি বছর পবিত্র রমযান পূর্ণ ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে (Eid al-Fitr 2026)। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ ঈদ- উল ফিতর উদযাপিত হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ আকাশে চাঁদ দৃশ্যমান হবে না। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম (Eid al-Fitr 2026)।

ইব্রাহিম আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই তথ্যের ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমযান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

তবে বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় প্রক্রিয়া ও পর্যবেক্ষণ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

Scroll to Top