Ramadan 2026 date: ২০২৬ কোন দেশে কত ঘণ্টা রোযা
Ramadan 2026: ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমযান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে রমযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে। যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।
হিজরি চান্দ্রবর্ষের নবম মাস রমযান (Ramadan 2026 date)। প্রতি বছর পবিত্র এই মাসের জন্য উন্মুখ হয়ে বসে থাকেন বিশ্বের অগণিত মুসলিম। আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম সময় এই মাস। তাই সবাই এখন অধীর আগ্রহে বসে আছে ২০২৬ সালের রমযান মাসের জন্য। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমযান। ইবাদতের বিশেষ মরশুম এই মাস।
২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে ১৭ ফেব্রুয়ারি থেকে রমযান শুরু হবে । তবে চাঁদ দেখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।
Two suns: রাশিয়ার আকাশে দুটি সূর্য, অশনি সংকেত
সউদি আরবের পত্রিকাতে রোযা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। যাতে বলা হয়েছে, ২০২৬ সালে অধিকাংশ আরব দেশে রোযার সময়কাল হবে তুলনামূলক কম। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো রোযা রাখতে হবে । একই সঙ্গে আবহাওয়া শীতল থাকারও সম্ভাবনা রয়েছে।
রমযানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন গড়ে এক থেকে দুই মিনিট করে সময় বাড়বে। সে হিসাবে শেষ দশকে রোজার দৈর্ঘ্য প্রথম দিকের তুলনায় কিছুটা বেশি হবে।
ভূতাত্ত্বিক ও জ্যোতির্বিদদের মতে, ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের কারণে এক দেশের সঙ্গে আরেক দেশের রোযার সময়কালে (Ramadan 2026 date) স্বাভাবিকভাবেই ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি দেশগুলোর সঙ্গে উত্তর বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ায় বেশ পার্থক্য থাকে, যা রোযার সময়ের ওপরও প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা আরও জানান, আরব দেশগুলোতে এ বছর রমযানের প্রথম দিনে রোযার সময়কাল হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষ দিকে গিয়ে প্রায় ১৩ ঘণ্টায় পৌঁছাবে।
সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট হতে পারে, যা মাসের শেষ দিকে গিয়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।











