Actor Tinu Karim: ইন্তেকাল করলেন অভিনেতা তিনু করিম

শো-বিজ - প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৭

বাংলাদেশে ভোট দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা

Tinu karim

ইন্তেকাল করলেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা তিনু করিম (Actor Tinu Karim)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে তার মৃত্যু হয়।  মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন।অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন বলেন, তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। আজ সকালে সে ভোটও দেয়। তবে দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে।

দুই যুগ ধরে অভিনয়ে ছিলেন Actor Tinu Karim। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুও।

ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই…। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করবো ভাবলাম…, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’

 

Scroll to Top