TVK chief Vijay Thalapathy: থালাপতি বিজয়কে ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ
তদন্তে (TVK chief Vijay Thalapathy) অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে দীর্ঘ ৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর।সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দফতরে তাঁকে হাজিরা দিতে হয়। এদিন সকাল ১১টা ২০ মিনিটে সিবিআই সদর দফতরে পৌঁছান বিজয়। তারপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদ শেষ হয় বলেই জানা গেছে। তার কিছুক্ষণ পর দফতর ছেড়ে বের হতে দেখা যায় তাকে।
পিটিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তসংশ্লিষ্ট কিছু বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিবিআই। সেই কারণে বিজয়কে ফের তলব করা হতে পারে। জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দফতরের বাইরে বিজয়ের বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন।
অভিনেতা (TVK chief Vijay Thalapathy) চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান। তার সঙ্গে টিভিকে দলের কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। ঘটনার তদন্তভার গত ২৬ অক্টোবর সিবিআইয়ের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট।











