S.I.T. Bengal: ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’র পর এবার বন্ধ হচ্ছে টেলিপর্দার আরও এক জনপ্রিয় শো…..  

শো-বিজ - প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, রাত ৮:১৮

সিরিয়ালপ্রেমীদের জন্য দুঃসংবাদ। এবার বন্ধ হচ্ছে জনপ্রিয় এক শো ‘এসআইটি বেঙ্গল’ (S.I.T. Bengal)। মাএ তিন মাসেই শেষ হচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালটি। জগদ্ধাত্রী’, ‘ফুলকি’র পর এবার বন্ধ হচ্ছে টেলিপর্দার এই জনপ্রিয় শো ‘এসআইটি বেঙ্গল’।

পছন্দের দুই ধারাবাহিকের জার্নি পর্দায় শেষ হওয়ায় বেশ মনখারাপ দর্শকের। এর মাঝেই আর এক টিভি শোয়ের পথচলা শেষের খবর এল প্রকাশ্যে। জি বাংলা (Zee Bangla) সোনার চ্যানেলের জনপ্রিয় শো ‘এসআইটি বেঙ্গল’ (S.I.T. Bengal)শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি। জানা গেছে, আগামী ২ জানুয়ারি এই টিভি শোয়ের শেষ পর্ব সম্প্রচারিত হবে।

সাংসারিক কূটকচালি, দাম্পত্যকলহর, একাধিক বিয়ে, অসুস্থ প্রেম ইত্যাদির বাইরে বেরিয়ে এই ‘এসআইটি বেঙ্গল’ যেন দর্শককে একটু অন্য স্বাদের গল্প উপহার দিতে পেরেছিল। সাড়া ফেলেছিল অনেক।

আর তাই এই টিভি শোয়ের পথচলা শেষ হওয়ার খবরে রীতিমতো মনখারাপ হয়েছে দর্শকের। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শুটিং। এবার থেকে আর এই টিভি শোয়ের হাত ধরে পর্দায় দেখা যাবে না ঋষি কৌশিক-রুকমা রায়কে। শেষ দিনের শুটিংয়ের ছবি পোস্ট করেছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যাচ্ছে রীতিমতো আবেগে ভেসেছেন ঋষি-রুকমা থেকে ফাল্গুনী চট্টোপাধ্যায়, বাসবদত্তা, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।(The main cast for the Bengali crime drama serial S.I.T. Bengal includes Rishi Kaushik, Ananda S. Chowdhuri, Rooqma Ray, Jammy Banerjee, and Basabdutta Chatterjee, with Rishi Kaushik playing the lead role of DCP Indrajit Basak, and the show airing on Zee Bangla)।

About the Show

 

Genre: Crime Drama, Suspense.

Language: Bengali.

Platform: Zee Bangla (and Zee5).

Scroll to Top