জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন Shakib Khan!

শো-বিজ - প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫০
shakib khan jamat en 1200x675 1

জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন Shakib Khan। সম্প্রতি এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি লিংক শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে একটি ভিডিয়ো।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন Shakib Khan। এ ছাড়াও ওই ভিডিয়োতে আরও অনেককেই দেখা গেছে। ভিডিয়োর টাইটেলেও বলা হয়েছে জামায়াতের ভাইরাল গানে শাকিব খান। কিন্তু পুরো ভিডিয়ো পর্যবেক্ষণ করে জানা যায় এটি একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত। যদিও সেটা দেখে অবিশ্বাস করা দায়। এমনকি ভিডিয়োর কমেন্ট বক্স দেখা বোঝা যাচ্ছে যারাই সেটি দেখছেন তাদের অনেকেই বিশ্বাস করছেন।

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে জানায়, তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। তা ছাড়া তিনি কখনও কোনো রাজনৈতিক ক্যাম্পেইনেই অংশ নেন না।  বর্তমানে সিনেমার শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করছেন শাকিব খান।

Scroll to Top