‘Aaj Ki Raat’ গানে ১০০ কোটি ভিউ ইউটিউবে

শো-বিজ - প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, রাত ৯:৫১
cr 202410296720a9f0771a4

বলিউড = তামান্না ভাটিয়া (Aaj Ki Raat)। সাম্প্রতিক সময়ে আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু গানে নিজের যোগ্যতা প্রমাণ করে তামান্নার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। দক্ষিণী এই নায়িকা এখন বলিউডের সেনসেশন। তামান্নার আইটেম গানের মধ্যে অন্যতম রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ছবির ‘Aaj Ki Raat’।

সম্প্রতি ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়েছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন খোদ অভিনেত্রী। এ উপলক্ষে তামান্না নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিয়ো শেয়ার করেছেন।

একটি ভিডিয়োতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন, ‘না!’ আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ, সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর।

মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে। তামান্নার সেনসেনাল নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি  আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।

Scroll to Top