Rohit Shetty Shooting: রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ

শো-বিজ - প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫০
Rohit Shetty Shooting: রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ

এবার বলিউডের জনপ্রিয় পরিচালক (Rohit Shetty Shooting) রোহিত শেঠির বাড়ির বাইরে চলল গুলি। শনিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

গুলির ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ জানায়, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

বর্তমানে রোহিত শেঠির (Rohit Shetty Shooting) বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

Scroll to Top