Genelia D’Souza: ৮ বছর ধরে মাছ মাংস ছুঁয়েও দেখিনি রিতেশ-জেনেলিয়া, কেন এমন সিদ্ধান্ত 

শো-বিজ - প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:১৩
1k0op3b8 genelia

আপনি জানেন কি, ৮ বছর ধরে মাছ মাংস ছুঁয়েও দেখিনি রিতেশ-জেনেলিয়া(Genelia D’Souza)! হ্যাঁ ঠিক শুনছেন। দীর্ঘ ৮ বছর ধরে সবজিতেই ভরসা রেখেছেন এই দম্পতি। শুধু তাই নয়, দুধ এবং দুধের তৈরি খাবার থেকেও দূরে থাকেন তারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত ? সম্প্রতি সোহা আলি খান আয়োজিত এক পডকাস্টে এসেছিলেন তিনি।

সেখানে এসেই তিনি এমন কথা জানিয়েছেন। ওই পডকাস্টে এসে তিনি তার খাদ্যাভ্যাস পরিবর্তনের দীর্ঘ যাত্রার কথা শেয়ার করেছেন। সেই পডকাস্টে জেনেলিয়া জানান, ২০১৭ সাল থেকে তিনি মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। শুরুটা ছিল ব্যক্তিগত ও স্বাস্থ্যসম্মত কারণে, কোনও ট্রেন্ড বা হুজুগের বশে না।

বরাবরই নিজেদের ব্যক্তিগত পছন্দ নিয়ে অকপট জেনেলিয়া ডিসুজা।

এদিন তিনি বলেন, ‘অনেকে বলেন যে এই পরিবর্তনের পেছনে আধ্যাত্মিক কোনও কারণ থাকে, আমার ক্ষেত্রেও প্রথমে সেটাই হয়েছিল। তবে সত্যি বলতে, আমার প্রথম পদক্ষেপটি ছিল কিছুটা স্বার্থপর। আমি ভেবেছিলাম এই ধরনের জীবনযাপন আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে (Genelia D’Souza Reveals Why She Quit Eating Meat and Turned Vegan)।’

ধীরে ধীরে মাংস খাওয়া কমানোর পর তিনি লক্ষ্য করেন যে, খাবার খাওয়ার পর শরীর অনেক হালকা লাগছে। এই উপলব্ধিই তাকে আরও সচেতনভাবে বাঁচার এবং জীবনে নিয়মানুবর্তিতা আনার অনুপ্রেরণা দেয়।

২০১৭ সালে মাংস ছাড়লেও তিনি হঠাৎ করে সব প্রাণিজ খাবার ত্যাগ করেননি। শুরুতে তিনি দুধ, পনির এবং ডিম খেতেন। কিন্তু ধীরে ধীরে সেই অভ্যাসেও বদল এনেছেন তিনি। এই পরিবর্তন তাকে শারীরিক ও মানসিকভাবে আরও শান্তি দিয়েছে বলে তিনি মনে করেন।

কীভাবে স্বামী রিতেশ দেশমুখের অনুপ্রেরণায় তিনি প্রাণিজ খাবার ত্যাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন সে বিষয়েও বিস্তারিত জানান তিনি (I gave up meat in 2017, that was the time I turned vegetarian and not plant-based,” shared Genelia)।

বলেন, ২০১৬ সালেই মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলেন রিতেশ দেশমুখ । তার মনে হয়েছিল, তার শরীর আর আমিষ খাবার নিতে পারছে না।

জেনেলিয়া ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে মাংস ছাড়লেও তারা দুজনেই ডিম এবং দুগ্ধজাত পণ্য (দুধ, পনির) গ্রহণ করতেন। ২০২০ সালে লকডাউনের সময় তারা সব ধরনের প্রাণিজ খাবার বর্জন করেন।

Scroll to Top