anik datta funeral: কেওড়াতলা মহাশ্মশানে শেষ বিদায়, প্রয়াত পরিচালক অনীক দত্ত

শো-বিজ - প্রকাশিত: ২৯ মে ২০২৬, দুপুর ২:০১

শেষযাত্রায় সামিল টলিউডের তারকা ও অনুরাগীরা

anik dutta

anik datta funeral- সব কোলাহল ছাপিয়ে শান্ত হলেন পরিচালক অনীক দত্ত। আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হলো তাঁর শেষকৃত্য। বাবা অনীক দত্তের শেষকৃত্যের সমস্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেছেন মেয়ে ঐশী দত্ত। শোকের এই মুহূর্তে পাশে ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তও। প্রিয় মানুষটিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেছিলেন টলিপাড়ার অগণিত কলাকুশলী (anik datta funeral)।

​পরিচালকের এই অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক রুদ্রনীল ঘোষ। এছাড়াও টলিউডের পরিচিত মুখদের মধ্যে দেখা গেছে সৌরভ দাস, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। সহকর্মী, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের চোখের জলে শেষ শ্রদ্ধা জানানো হলো এই সৃজনশীল মানুষটিকে। চিরচেনা হাসিমুখ, প্রখর বুদ্ধি আর ব্যতিক্রমী গল্পের জাদুকর অনীক দত্ত এখন কেবলই স্মৃতির পাতায় বেঁচে থাকবেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে (Film Industry)।

Scroll to Top