Virosh wedding begins: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাশমিকা-বিজয়

শো-বিজ - প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মধ্যরাত ১:০৫
vijay rashmika wedding 231544164

রাশমিকা-বিজয়ের বিয়ের ঘোষণা (Virosh wedding begins)। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছে জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। রবিবার সামাজিক মাধ্যমে রাশমিকা মান্দানা জানান, তারা খুব শীঘ্রই বিবাহিত জীবন শুরু করবেন। নিজেদের বিশেষ দিনের জন্য তারা একটি নামও দিয়েছেন ‘দ্য ওয়েডিং অব ভিরোশ’। এই নামটি তাঁদের ভক্তরাই আগে ব্যবহার করেছিল, এবার তাঁরা সেটিকে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠানে গ্রহণ করেছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে অনুষ্ঠিত হবে। রাশমিকা ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেন, ভক্তরা সবসময় তাঁদের পাশে ছিলেন। তাই ‘ভিরোশ’ নামটিও বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Virosh wedding begins)।

এই সংক্রান্ত একটি বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ছোট ও ব্যক্তিগত আয়োজনে বিয়ে সম্পন্ন হবে। এরপর ৪ মার্চ হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিশেষ এই মুহূর্তটি তাঁরা কেবল ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করতে চান।

রাশমিকা–বিজয়ের প্রেমের গল্প শুরু হয় ২০১৮ সালে।  অনুমান, গীতা গোবিন্দম চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময় তাদের প্রেমের আলাপ। সিনেমায় তাঁদের জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আসে।

 

Scroll to Top