Akshay Kumar Car Accident: ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার
ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের গাড়ি (Akshay Kumar Car Accident)। সঙ্গে ছিলেন স্ত্রী ট্যুইঙ্কল খান্নাও। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। সোমবার বিদেশে ছুটি কাটিয়ে এয়ারপোর্ট থেকে নিজের জুহুর বাড়িতে ফিরছিলেন তারকা যুগল।
ফেরার পথে জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে ঘটে মারাত্মক দুর্ঘটনা। তবে স্বস্তির কথা ঘটনায় কোনও আঘাত লাগেনি কারও। তাঁদের ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবে অক্ষয়ের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থাকা একটি গাড়ি, ঘটনাস্থলের কাছে থাকায় সেটি দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে (Akshay Kumar Car Accident)।












