প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় ‘জয়’ Kumar Sanu- র
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় ‘জয়’ Kumar Sanu-র। সুরেলা কণ্ঠ দিয়ে বহু দশক ধরে সংগীত জগতে আধিপত্য বিস্তার তার। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন তিনি।
sex-selective abortions: যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের
বলেন, ২১ জানুয়ারি আদালত তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটি টাকার মানহানির মামলার রায় দিয়েছে। যেই রায়ে ভবিষ্যতে আর কোনও দিন কুমারের (Kumar Sanu) বিরুদ্ধে কুমন্তব্য করতে পারবেন না প্রাক্তন স্ত্রী রীতা। উল্লেখ্য, রীতা ভট্টাচার্য গায়কের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে নানান রকমের অভিযোগ এনেছিলেন। যা গায়কের ভাবমূর্তি ও সম্মানকে ক্ষতিগ্রস্ত করেছে বলেই অভিযোগ।
কুমার শানু জানিয়েছেন, বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে সম্মানের সঙ্গে কাজ করেছেন তিনি। পরবর্তীতেও নিজের পেশাগত ও পারিবারিক সম্মান রক্ষা করতে চান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে এমন মন্তব্য হলে তা আমার পরিবারকেও প্রভাবিত করে। আমি চাই না, এমন কিছু হোক।” আদালতের নির্দেশ অনুযায়ী রীতা কুমার শানুর বিরুদ্ধে কোনও কুমন্তব্য করতে পারবেন না।
গায়কের আইনজীবী আদালতে উল্লেখ করেন, রীতার মন্তব্যের কারণে কুমার শানু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই মামলার রায়ে গায়ক কেবল নিজের ভাবমূর্তির নিরাপত্তা নিশ্চিতই করেননি, বরং পরিপূর্ণভাবে প্রাক্তন স্ত্রীর অনাকাঙ্ক্ষিত মন্তব্য বন্ধের সুযোগও পেয়েছেন।












