Illegal madrasa eviction west bengal: বাংলায় এবার যোগী মডেল! বেআইনি মাদ্রাসায় সরাসরি ‘বুলডোজার অ্যাকশন’-এর হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরাম টুডুর
Illegal madrasa eviction west bengal-পশ্চিমবঙ্গে বেআইনি মাদ্রাসা রুখতে এবার কড়া ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নিল নবনির্বাচিত বিজেপি সরকার। রাজ্যের সমস্ত বেআইনি মাদ্রাসা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শনিবার বর্ধমানের বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক হুঁশিয়ারি দেন। মন্ত্রী সাফ জানান, নির্দেশ অমান্য করে বেআইনি মাদ্রাসা চালু রাখলে এবার সরাসরি ‘বুলডোজার অ্যাকশন’ (Bulldozer Action) চালানো হবে। এই ক্ষেত্রে উত্তরপ্রদেশ এবং অসমের কড়া উচ্ছেদ মডেল অনুসরণ করবে নতুন সরকার (Illegal madrasa eviction west bengal)।
সরকারি জমি দখল করলেই কড়া উচ্ছেদ! বুলডোজার চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর
সরকারি জমি দখল করে কোনও রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সরকারি জায়গা পুনরুদ্ধার করতে প্রয়োজনে বুলডোজার দিয়ে সমস্ত অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হবে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ‘ঘুঘুর বাসা’ তৈরি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। দুর্নীতিবাজ আধিকারিক ও কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন।” কোনও রকম প্রশাসনিক দুর্নীতি বা গাফিলতি যে সহ্য করা হবে না, তা মন্ত্রীর কথায় স্পষ্ট।
যোগী-হিমন্তের পথেই শুভেন্দু সরকার! বাংলায় শুরু হচ্ছে নতুন প্রশাসনিক মডেল
যোগীর উত্তরপ্রদেশ ও হিমন্তের অসমে গত কয়েক মাসে যেভাবে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও উচ্ছেদ অভিযান চলেছে, এবার শুভেন্দু অধিকারী সরকারের (Suvendu Adhikari Government) আমলেও সেই একই ট্রেন্ড দেখা যেতে চলেছে। সরকারি জমি থেকে উচ্ছেদ এবং অবৈধ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে ‘নতুন পশ্চিমবঙ্গ’ গড়ে তোলাই এখন লক্ষ্য। মন্ত্রীর এই তীক্ষ্ম মন্তব্যে রাজ্যে এক বড়সড় প্রশাসনিক পরিবর্তনের ব্লু-প্রিন্ট এখন একপ্রকার পরিষ্কার হয়ে গেল, যা নিয়ে ইতিমিধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছে।












