Babri style mosque: মসজিদ হয়নি, খালি ইট রেখেছে’, হুমায়ূনকে কটাক্ষ অভিষেকের

ভারত - প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:৫৮
babri 1

মসজিদ হয়নি (Babri style mosque) খালি ইট রেখেছে’। এবার হুমায়ূনকে (Humayun Kabir) একহাত নিলেন অভিষেক। আসন্ন বিধানসভা নির্বাচন (west bengal assembly elections)! নিজেদের ঝুলি শক্ত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে সকল রাজনৈতীক দল। এই আবহে রাজ্য – রাজনীতিতে নয়া আলোচনার টপিক বাবরি মসজিদ (babri style mosque)। শাসক – বিরোধী সকলের ঘুম কেড়েছে। কিন্তু বিষয়টিতে খুব বেশি পাত্তা দিতে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhisekh banerjee)।

শনিবার সাংবাদিক বৈঠকে একটি প্রশ্নের জবাবে Humayun Kabir- এর বাবরি মসজিদ ইস্যুকে পাত্তা দিতেই রাজি হলেন না অভিষেক। সাংবাদিকদের সওয়াল জবাবে  অভিষেক বলেন, “কোথায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে?  আমি তো দেখলাম শুধু কিছু ইট পড়ে রয়েছে। এখনও তো কিছু শুরুই হয়নি। আগে বাবরি মসজিদ তৈরি হোক…তারপর না হয় এটা নিয়ে কথা হবে। ঘোষণা দিলেই সব কিছু হয়না।

তিনি আরও যোগ করেন, যে কোনও ব্যক্তি মন্দির মসজিদ তৈরি করতেই পারেন। কিন্তু এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়।

হুমায়ূনকে (Suspended TMC MLA Humayun Kabir) একহাত আক্রমণ শাণিয়ে অভিষেক বলেন, “যদি আপনিও মন্দির-মসজিদ নিয়েই রাজনীতি করেন। তাহলে বিজেপির (bjp) সঙ্গে আপনার তফাৎ কোথায় থাকল।

বিজেপিও মন্দির বানানোর রাজনীতি করছে, আপনিও মসজিদ বানানোর রাজনীতি করছেন। তাহলে আর পার্থক্য কোথায়? ২০১৯ সালে আপনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন আপনার বাবরি মসজিদ ভাঙার বিষয়টি মনে ছিল না?

পাশাপাশি কবিরের নতুন দল নিয়ে অভিষেক বলেন, যে কেউ চাইলে নতুন দল তৈরি করতে পারেন। সেই স্বাধীনতা সকলের রয়েছে। কেউ যদি মনে করেন, তিনি নেতা হলেন…তবে জনতার থেকে সমর্থন নিয়ে আসতে হবে। মানুষ বোকা না। তাদের  এত সহজে বোকা বানানো যাবে না।

Scroll to Top