BANGLA ACADEMY- তে প্রকাশিত হল ব্রাত্য বসুর দুটি বই
ফারুক আহমেদ: শুক্রবার ১৫ জানুয়ারি ২০২৬ বাংলা আকাদেমিতে (BANGLA ACADEMY) প্রকাশিত হল, ব্রাত্য বসুর দুটি বই।
“বাহিরের এই ভিক্ষা ভরা থালি” এবং “নটে গাছ ও অন্যান্য লেখা” এবং সুবোধ সরকারের বই – “মোছা কি যায় হোয়াইটওয়াশে?” উপস্থিত ছিলেন শ্রী ব্রাত্য বসু, শ্রী সুবোধ সরকার, শ্রী প্রচেত গুপ্ত এবং দীপ প্রকাশনের কর্ণধার শ্রী শঙ্কর মন্ডল।
এরপর বাংলা আকাদেমিতে, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজিত “পরিচালকের মুখোমুখি” অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও নাট্য সমালোচক শ্ৰী অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়, নাট্য আকাদেমির সভাপতি ও বিশিষ্ট অভিনেতা শ্রী দেবশঙ্কর হালদার প্রমুখ।
ব্রাত্য বসু একজন ভারতীয় বাঙালি নাটককার, নাট্যকার, নাট্য পরিচালক, কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, অনুবাদক, সম্পাদক, অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের মন্ত্রী।












