Congress splits in Bengal: মুর্শিদাবাদে কংগ্রেস ছেড়ে TMC-তে যোগদান একাধিক নেতা – কর্মীর

ভারত - প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, দুপুর ১:২৭
tmc

ভোটের আগেই বড় ভাঙন মুর্শিদাবাদে (Congress splits in Bengal)। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ একাধিক নেতা-মন্ত্রীদের। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও নেতা-নেত্রী।

লালগোলায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষী সরকার। তার সঙ্গে দলবদল করেন – হুমায়ূন কবির, অজিনুর বিবি, নজরুল ইসলাম প্রমুখ (Congress splits in Bengal)। সকলেই কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ মর্যাদায় আসিন ছিলেন।

এদিন নতুনদের স্বাগত জানান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। পাশাপাশি বিধায়ক জাকির হোসেন,  বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা. আব্দুল আজিজ।

 

Scroll to Top