Tarique Rahman-কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারত - প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১:৫৮

PM Modi congratulates Tarique Rahman: ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।

153603950

খালেদা জিয়া পুত্র Tarique Rahman-কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করার পর বিএনপির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, এই বিজয় Tarique Rahman – এর নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভেছা জানান তিনি।

md 25x9cLF.width 750

প্রধানমন্ত্রী পোস্টে বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

Scroll to Top