Bangladesh Election: শুভেচ্ছা জানাল রাষ্ট্রসংঘ
নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের (Bangladesh Election) জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রসংঘ। শনিবার এক বার্তায় এই অভিনন্দন জানায় সংস্থাটি। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘ।
বার্তায় উল্লেখ করা হয়, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে রাষ্টসংঘ মহাসচিব সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন(Bangladesh Election)।
আরও উল্লেখ করে যে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এর আগে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।












